শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রত্যাহারের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যেতে বললেন হাইকোর্ট

ডেক্সরিপোর্ট  পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নানকে প্রত্যাহারের (স্ট্যান্ড রিলিজ) ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৪ মার্চ) বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে বিষয়টি আলাদাভাবে হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। পরে আদালত বলেন, এটা প্রধান বিচারপতির নজরে আনেন। কী হয়েছে আমরা জানি না। প্রধান বিচারপতি জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটির প্রধান।

এদিকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একই বিষয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন।

পরে ব্যারিস্টার সুমন বলেন,চার ঘণ্টার মধ্যে জেলা জজকে স্ট্যান্ড রিলিজ করা হয়। রিলিজ করে তার অধীন একজন যুগ্ম জেলা জজকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সারাদেশে যারা জেলা জজ আছেন, তারা মানসিকভাবে কী চিন্তা করছেন? এটা হাইকোর্টের নজরে এনেছি। আদালতকে বলেছি, প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যতটুকু পারা যায়। তার সেই চেষ্টার মধ্যে এটা (পিরোজপুরের বিচারককে প্রত্যাহার) কি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না? এটা সরকারকে কি বিব্রত করছে না? আমি বলেছি, এটা আপনারা (হাইকোর্ট) ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করলে করতে পারেন। তখন আদালত রিট মামলা করতে বললেন।

প্রসঙ্গত মঙ্গলবার (৩ মার্চ) পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের পর জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নান তার দায়িত্ব যুগ্ম জেলা দায়রা জজ নাহিদ নাসরিনকে বুঝিয়ে দেন। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাসরিন তার ক্ষমতা বলে এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীকে জামিন দেন।