শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বাউফলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডেক্সরিপোর্ট  পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সাহিদা বেগম (৩৫) নামে এক গৃবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের খাশের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে পারিবারিক কলহে গৃহবধূ সাহিদা বেগমের সাথে তার স্বামী খলিলুর রহমান মৃধার সাথে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে খলিল সাহিদাকে বেধরক মারধর করলে তিনি অসুস্থ হয়ে পরেন। তাকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাহিদার চাচাতো ভাই নুর হোসেন খান অভিযোগ করেন, খলিল যৌতুকের জন্য প্রায়ই তার বোনকে মারধর করতন। কয়েকদিন আগে সাহিদা ২০ হাজার টাকা ধার এনে স্বামীকে দেন। তার ধারণা সাহিদাকে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে।

সাহিদা বেগমের ছেলে তৈহিদ (১২) জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা-মা ঝগড়াঝাঁটি করেছেন। এসময় তার বাবা তার মাকে মারধর করেন। এরপর সে ভয়ে ঘর থেকে বাইরে চলে যান। পরে এসে শুনেন তার মা বিষপান করেছেন।

সাহিদার বাবার নাম মৃত আহম্মেদ আলী। আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তার বাড়ি। ১৫ বছর আগে একই ইউনিয়নের খাসের হাওলা গ্রামের নুরুল হক মৃধার ছেলে খলিলুর রহমান মৃধার সাথে সাহিদতার বিয়ে হয়। তাদের সংসারে তৈহিদ (১২) ও সুরাইয়া (৫) নামের দুই সন্তান রয়েছে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তার মুখে বিষের আলামত পাওয়া গেছে। লাশের ময়না তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’