শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বাংলাদেশের সব বন্দরে থার্মাল স্ক্যানার বসানো জরুরি: চীনা রাষ্ট্রদূত

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ৯৫ শতাংশ কমে গেছে। করোনা ভাইরাসের যে মহামারি ঘটেছে, চীন তার বিরুদ্ধে জয়লাভ করার পথে। এখন চীনের বাইরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। তাই পরশু, কাল বা আজ নয়, এই মুহূর্তে বাংলাদেশের সব বন্দরে (নৌ, স্থল, বিমান) থার্মাল স্ক্যানার বসানো জরুরি।’

বুধবার (৪ মার্চ) কেরানীগঞ্জের পানগাঁও জাজিরায় স্থাপিত প্রকল্প কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লি জিমিং বলেন, ‘যেকোনও স্থান থেকেই করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সে কারণে বাংলাদেশও ঝুঁকিতে আছে।’

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশের পদ্মা সেতু ও সেতুতে রেল সংযোগ প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কিন্তু তাদের ভিসা জটিলতা দেখা দিয়েছে। রাষ্ট্রদূত জরুরি ভিত্তিতে এসব প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের ভিসা জটিলতা জরুরি সমাধানের তাগিদ দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পদ্মা ব্রিজ রেল লিংক প্রজেক্ট (পিবিআরএলপি) প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, বাংলাদেশে চীনের দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর লিও ঝেন হুয়া, সিআরইসি-এর পদ্মা সেতু প্রকল্প পরিচালক লিও জিয়ান হুয়াসহ অনেকে।