সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সকালে পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফেরেনি ইশিতা, কুয়াকাটায় লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  সাগর কন্যা কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম ইশিতা কর (১৭)। সে (ইশিতা) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে বাসিন্দা নিপুল করের কন্যা ও কালকিনির ডাসার সরকারী শেখ হাসিনা উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।

বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের বাসিন্দা ড্রেজার চালক আব্দুর রাজ্জাক সরদার (৩৩) কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কুয়াকাটার হলিডে ইন নামের একটি আবাসিক হোটেলে নিয়ে হত্যা করে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

ওসি আরও জানান, গত ২৯ ফেব্রয়ারী সকালে কলেজে পরীক্ষা দিতে গিয়ে ইশিতা কর নিখোঁজ হন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, নিহত তরুণীর মোবাইল ফোনের কললিষ্টের সূত্রধরে গৌরনদী ও মহিপুর থানা পুলিশ বুধবার গৌরনদীর চাঁদশী গ্রামে তদন্তে যান। সেখান গিয়ে নিহতের ছবি দেখানোর পর জানতে পারেন নিহতের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে। সে ওই গ্রামের নিপুল করের কন্যা ইশিতা কর।পরবর্তীতে নিপুল করের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে গৌরনদী মডেল থানায় আসতে বলেন। নিপুলসহ তার স্বজনরা বুধবার সন্ধায় গৌরনদী মডেল থানায় আসার পর তাদেরকে উদ্ধারকৃত তরুণীর লাশের ছবি দেখানো হয়। ছবি দেখে স্বজনরা ইশিতাকে শনাক্ত করেন।

মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান,গত ২৯ ফেব্রয়ারি কুয়াকাটার হলিডে ইন নামের আবাসিক হোটেলের ১০৮ নম্বর কক্ষে স্বামী ও স্ত্রী পরিচয়ে ওই তরুণী ও এক যুবক রুম ভাড়া করে।

এসময় হোটেল রেজিস্টারে যুবক তার ভূয়া ঠিকানা ব্যবহার করে। ওসি আরও জানান, আবাসিক হোটেল থেকে গত ৩ মার্চ সকালে লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশ বাদি হয়ে ইউডি মামলা করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পরে নিহত তরুনীর বাবা মহিপুর থানায় পৌঁছার পর আব্দুর রাজ্জাক সরদারকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলা দায়ের করেছেন।