শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভোলায় বসত ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত মৃত্যুদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখান উপজেলার চরপাতায় সুরমা বেগম(১৬) নামের এক তরুণীর বসত ঘর থেকে ঝুলন্ত মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৫মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চরপাতা গ্রাম থেকে এই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুরমা বেগম উপজেলার চরপাতা ৪নং ওয়ার্ডের রুহুল আমিনের কণ্যা ও হাসিনা নিজাম লামচি পাতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকার ৭টার দিকে ঐ তরুণীর মা ও বোন ডাক্তার দেখাতে ভোলা সদর যায়। বাবা রুহুল আমিন বাড়ির পাশে তার জমিতে কাজ করতে যায়। সকাল ১০টার দিকে বাবা রুহুল আমিন বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করার পর কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে সুরমা বেগমের ঝুলন্ত মৃত্যুদেহ দেখতে পায়। পরে তার স্বজনেরা পুলিশকে খবর দিলে তারা এস লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।