নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার,সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ায় শ্রী শ্রী হরিগুরুচাঁদ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ হালদারকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় বরিশাল নগরীর চৌমাথা বাজার মেসার্স পলি ফার্নিচার মার্টে শ্রী শ্রী হরিগুরুচাঁদ সংগঠনের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি শ্রী অমলদাস,সাধারন সম্পাদক শ্রীধাম হাওলাদার,কোষাধ্যক্ষ প্রফুল্ল বিশ্বাস,সাংস্কৃতিক সম্পাদক শ্রী অমল হালদার,সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী আকাশ সিকদার,সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন হালদার,সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ বিশ্বাস,ধর্মবিষয়ক সম্পাদক শ্রী সুমন হাজারী,দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস,সহ দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক শ্রী পিযুশ কর্মকার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য,শ্রী শ্রী গুরুচাঁদ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ হালদার বর্তমানে কর্নকাঠী জি আর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।