বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪১
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৭৭.৪১,পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে

ডেক্সরিপোর্ট:বরিশাল বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ; যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী।প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে।গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর হার বেড়েছে।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২ জন।

সোমবার পৌনে ১২ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনেয়ারুল আজিম।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ৬ হাজার ৬৬১ জন। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ৫৪ হাজার ২২ জন। পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন আর ছাত্রী ৪৩ হাজার ৫৩৫ জন।

বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা, এ জেলায় পাশের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ।২য় অবস্থানে রয়েছে বরগুনা জেলা,এ জেলায় পাশের হার ৮০ দশমিক ৮৪শতাংশ।৩য় স্থানে রয়েছে বরিশাল জেলা,এ জেলায় পাশের হার ৭৯ দশমিক ৩৭ শতাংশ।

৪র্থ স্থানে রয়েছে ভোলা জেলা, এ জেলায় পাশের হার ৭৪ দশমিক ৮৭ শতাংশ। ৫মস্থানে রয়েছে পটুয়াখালী জেলা,এ জেলায় পাশের হার৭৩ দশমিক২৮ শতাংশ।৬ষ্ঠ স্থানে রয়েছে ঝালকাঠী জেলা,এ জেলায় পাশের হার ৬৭দশমিক ১৪ শতাংশ।