শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

জাহানারা ইমাম হলে সমান ভোট পেয়ে এজিএস দু’জন

ডেস্ক রিপোর্ট ।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনে জাহানারা ইমাম হলের এজিএস পদে ১১৩ ভোটে দু’জনের মধ্যে টাই হয়েছে। তারা হলেন লামিয়া জান্নাত এবং সাদিয়া খাতুন।

ফল ঘোষণার সময় বলা হয়, যেহেতু দু’জনই সমান ভোট পেয়েছেন, তাই পালাক্রমে ছয় মাস করে তারা দুজনই এজিএস পদে দায়িত্ব পালন করবেন।

সিনিয়রিটির ভিত্তিতে লামিয়া জান্নাত প্রথম ছয় মাস দায়িত্ব পালন করবেন। এর পরের ছয় মাস দায়িত্ব পালন করবেন সাদিয়া খাতুন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষের প্রায় ৪৮ ঘণ্টা পর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।