শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বরিশালে কিশোর গ্যাং-এর মূলহোতাসহ আটক ৪, অস্ত্র উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশালে কিশোর গ্যাং-এর মূলহোতাসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় কিশোর গ্যাং-এর আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু দেশীয় অস্ত্র। আটককৃতদের বরিশাল কোতয়ালী মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বরিশাল মহানগরীতে বেশকিছুদিন যাবত সক্রিয় রয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। এরা মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সম্প্রতি চক্রটি নগরীর এক যুবককে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় কোতায়ালী থানায় মামলা দায়ের করা হয়। এর পরপরই অভিযানে নামেন র‌্যাবের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে এই চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হল- সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়ার বাসিন্দা মৃত আঃ সালাম শরীফের ছেলে মোঃ হাফিজুর রহমান রুমি (২২), কাজী পাড়ার ১ম গলির বাসিন্দা হাবুল হাওলাদারের ছেলে মোঃ উজ্জল হাওলাদার (২১) ও মোঃ জসীম গাজীর ছেলে মোঃ হৃদয় গাজী (২০) এবং বিমানবন্দর এলাকার শেরেবাংলা সড়কের মোঃ ইদ্রিস সরদারের ছেলে মোঃ আরিফুর রহমান (২০)।

এ সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ছুরি, লোহার পাইপ ও খেলনা পিস্তল। পরবর্তীতে আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় বরিশাল নগরীর জনৈক যুবক বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলার অভিযুক্ত চার আসামীকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এই কর্মকর্তা।