সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রৌমারী সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আরও একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  ২৪ ঘন্টার ব্যবধানে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আরও একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকার ১০৫৬ আন্তর্জাতিক মেইন পিলারের নিকট থেকে নয়ন মিয়া (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যায়। নয়ন মিয়া ছাটকড়াইবাড়ি গ্রামের সোলেমান হোসেনের ছেলে। বিজিবি জানায়, সীমান্ত গলিয়ে গরু আনার সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

এর আগে গত শুক্রবার মধ্য রাতে গরু ব্যবসায়ী আজাহার আলী (৪২) কে বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬১-৪ সাব পিলারের কাছে থেকে বিএসএফ আটক করে নিয়ে যায়। আজহার আলী বেহুলার চর গ্রামের মৃত নাডু শেখের ছেলে। সূত্রমতে, আজাহার আলীকে ভারতের মানকাচর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে বসলে তার আটকের বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।