সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মাসুদ পারভেজ কালিগঞ্জ(সাতক্ষীরা) “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে কালিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলঅ প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ মার্চ) বেলা ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লবে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় আরো বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, নারী উপন্নয়ন সংস্থা বিন্দু এর পরিচালক জান্নাতুল মাওয়া, অগ্রগতি সংস্থার আবু আলম, নারীর কন্ঠ উন্নয়ন সংস্থার শাপলা খাতুন প্রমুখ।

সমাবেশে কালিগঞ্জের বিভিন্ন উন্নয়ন সংগঠনের ব্যানারে প্লাকার্ডসহ প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে বক্তারা বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসে আজ সারা দেশে নারী জাগরন সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব। বাংলাদেশ প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে ওঠেছে। তবে, সমাজতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়।