শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে ছিনতাই মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  পূর্বশত্রুতার জের ধরে ব্যাবসায়ীর স্ত্রীকে কুপিয়ে ভুড়ি বের করে দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই মামলার আসামীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি লাল মিয়া(২৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাশার হাওলাদারের ছেলে।

উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান,গত ২০ ফেব্রুয়ারি সকালে ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফের স্ত্রী নিশি বেগম বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল ফকির বাড়ী রোড হোটেল আবিদের কর্মচারী লাল মিয়া(২৯) কে এ্যাডভেঞ্চার লঞ্চে সিট রাখতে বলেন।বিকাল ৫ টায় নিশি বেগম বাড়ি থেকে বরিশাল লঞ্চঘাটে এসে লালমিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন।তখন লালমিয়া নিশিবেগমকে কাশীপুরে জমি দেখানোর কথা বলে অটোরিক্সায় কাশীপুর নিয়ে রাস্তার পাশে নির্জন যায়গায় বসে নিশিবেগমকে লালমিয়ার সাথে থাকা চাকুদিয়ে কুপিয়ে ভুড়ি বেরদরে দিয়ে নিশিবেগমের সাথে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।পরে স্থানীয়ারা নিশি বেগমকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।এ ঘটনায় নিশি বেগমের স্বামী ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফ করেছেন গত ২৬ ফেব্রুয়ারি বরিশাল বিমান বন্দর থানায় একটি ছিনতাই মামলা করেন।

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম আরও জানান,ইতিপূর্বে আসামী লাল মিয়ার সাথে নিশি বেগমের স্বামী হানিফের অর্থলেনদেন সংক্রান্ত শত্রুতা ছিল।

গতকাল রবিবার (৮ মার্চ)দুপুরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম এর নের্তৃত্বে বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান,এস আই মাইনুলের টিম বরিশাল ফকিরবাড়ী রোড হোটেল আবিদ থেকে লাল মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি লাল মিয়াকে আজ সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।