নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেছেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মন জয় করে দেশ স্বাধীন করেছিলেন। এ জন্যই ২০২০ এ স্লোগান হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। পুলিশ সদস্যদের জন্য মুজিব বর্ষ হোক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বছর। আমরা হতে চাই স্বপ্নের পুলিশ। জনগণের পুলিশ হতে পরিবর্তনের হাওয়া লেগেছে। পুলিশ বদলে গেছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে আমাদের এগুতে হবে।

সোমবার সকাল ১০টায় মেট্রোপলিটন বিমানবন্দর থানায় কিট প্যারেড পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন। এবং তিনি বিমানবন্দর থানার পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিমের নের্তৃত্বে বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান প্রমুখ।