শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ভোলায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

সোমবার(৯মার্চ) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসির দোন গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

ইউএনও বলেন, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসির দোন গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাল্য বিবাহের কথা জানালে তিনি বার্তা পান। পরে স্থানীয় চেয়ানম্যানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে কনে ও তার পিতাকে উপজেলায় নিয়ে আসা হয় এবং চেয়ারম্যানের জিম্মায় ১৮ বছরের আগে বিয়ে না মর্মে দেওয়া লিখিতভাবে মুচলেকা দিয়ে ছাড়া পান।