শনিবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মুজিব বর্ষে আমরা জনগনের স্বপ্নের পুলিশ হতে চাই: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম বলেছেন,মুজিব বর্ষে আমরা জনগনের স্বপ্নের পুলিশ হতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে সোনার মানুষ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী সে স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে জোর প্রচেস্টা চালাচ্ছেন। তার অক্লান্ত পরিশ্রমে আমদের দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

মঙ্গলবার(১০ মার্চ) বেলা ১১ টায় বরিশাল বিমানবন্দর থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আইনের কাঠামোর মধ্যথেকে জনগনের সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হয়। আপনাদের এলাকার যে কোন সমস্যার কথা পুলিশ জানিয়ে দিন।পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করুন।তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।এলাকায় খারাপ লোকের আড্ডা থেকেই গ্যাং কালচারের সৃস্টি হয়। বিএমপিতে কোন গ্যাং কালচার সৃস্টি হতে দেবনা।এজন্য সবাইকে সচেতন হতে হবে।সমাজের সবাই সচেতন হলে অপরাধীরা অপরাধ প্রবনতা থেকে ফিরে আসবে।

বরিশাল বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ মো: জাহিদ বিন আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম।

বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,মানব সেবার জন্য মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে চাই। আমরা এমন একটি আইনি সংস্থা যারা মানুষের কাছে তাদের কাংক্ষিত সেবা পৌছে দেয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি।আমরা সমাজকে সু-শৃঙ্খল করার লক্ষ্যে সমাজের মানুষের শান্তির জন্য কাজ করে যাচ্ছি। যা সবসময় চলমান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ মো: ফয়সাল,অফিসার ইনচার্জ(অপারেশন)মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।