শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার ১০ মার্চ দুপুর ১২ টার দিকে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা চকবাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে একাধিক ক্রেতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ করেন, করোনা ভাইরাস কে পুঁজি করে অধিক মূল্যে ২০/৩০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযোগের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় নগরীর ফলপট্টি এলাকার ২টি দোকানে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসীন মার্কেটের ১টি দোকানে ২০ হাজার টাকা এবং জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে ৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে করোনা ভাইরাস কে পুঁজি করে অধিক মূল্যে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।