সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। বুধবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২। গত মঙ্গলবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৬১।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়,বুধবার রাজস্থানের জয়পুরে ৮৫ বছরের এক বৃদ্ধের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। ওই বৃদ্ধসহ এই সংখ্যা দাঁড়িয়েছে ৬২। রাজস্থানের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব রোহিত কুমার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ দুবাই থেকে জয়পুরে ফিরেছেন। পরে তার শারীরিক পরীক্ষার পরই তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানা যায়। এর পর ওই বৃদ্ধকে আইসোলেশনে রাখা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার নতুন করে ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এদের মধ্যে আট জন কেরলের, তিন জন কর্নাটকের এবং পাঁচ জন মহারাষ্ট্রের পুণের। এর আগে বেঙ্গালুরু, দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু এবং পঞ্জাবে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে চার হাজার দুইশজন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক লাখ ১৪ হাজার মানুষ।