বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ

ডেক্সরিপোর্ট:জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। সরাসরি কমিশন্ড অফিসার ২০২০-এ ডিইও ব্যাচ ‘অ্যাক্টিং ইনস্ট্রাকটর সাব-লেফটেন্যান্ট এবং অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট’ পদে লোক নেবে নৌবাহিনী।

এ লক্ষে আবেদন চেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

আবেদনের যোগ্যতা : ১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা : এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা : নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ২.৫ (৪ স্কেলে) পেতে হবে ।

২. শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা : মনোবিজ্ঞান/গণিত/ইংরেজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/রসায়ন/পদার্থ/আইন বিষয়ে স্নাতক (সম্মান) পাস তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ৪.০০ এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ ২.৫ (৪ স্কেলে)।

শারীরিক মাপ : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি বা ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৮১ সেমি বা ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা হতে হবে ১৫৫ সেমি বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি বা ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেমি বা ৩০ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য call-up-latter, Form Commission-1A ও Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরে প্রাথমিক সাক্ষাৎকারের সময় সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের কপি সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ সময় : ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ : ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় কমিশনপ্রাপ্তির পর এককালীন ৫৯,১৫০ টাকা বিশেষ ভাতা পাবেন। আর শিক্ষা শাখার পুরুষ ও নারী প্রার্থীরা কমিশনপ্রাপ্তির পর এককালীন ৪২,২৫০ টাকা বিশেষ ভাতা পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।