সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে জামাল হোসেন (৪৪), লিখন হাওলাদার (৪০), শুভ দাস (২৪) ও আবুল কাশেম বেপারী (৩৫) কে আটক করে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাতারহাট বন্দরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

এসময় তিনি গণমাধ্যমকে জানান, পেয়াজ চওড়া দামে বিক্রি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে আটক করে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা কালে কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেলে তাদের দোকান তালাবদ্ধ করে দেওয়া হয়।