বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৭৭

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ প্রবাসীকে। এ নিয়ে ১১শ’ বিদেশফেরত ভ্রমণকারী ও প্রবাসীর মধ্যে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল বলেন, ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৮ জনকে নেয়া হয়েছে। এনিয়ে পটুয়াখালীতে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন আটজন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইউনিয়ন-ওয়ার্ডপর্যায়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে তালিকা নিয়ে প্রত্যন্ত এলাকায় অভিযান চালাচ্ছেন। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে সাধারণ মানুষদের সচেতন করতে জেলাব্যাপী মাইকিংসহ নানা বিষয় নিয়ে কাজ করছে জেলা পুলিশ।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, কেউ হোম কোয়ারেন্টানের ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে চলা যুদ্ধে জয়ী হতে জেলা পুলিশ বদ্ধপরিকর।