সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে জুমার খুতবায় করোনা প্রতিরোধে সচেতন থাকার আহবান

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করতে আসা মুসল্লিদের করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বয়ান পেশ করেন অত্র মসজিদের ঈমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান প্রামানিক।

বয়ান কালে তিনি বলেন- করোনা ভাইরাস বর্তমান বিশ্বে মহামারি আকার ধারন করেছে।বিদেশে থাকা কিছু প্রবাসীর মাধ্যমে বাংলাদেশেও এ ভাইরাস প্রবেশ করেছে।করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে। আতংক নয়, সচেতনতার মাধ্যমে আমরা পরিস্হিতির মোকাবিলা করবো ইনশা আল্লাহ্।

সরকার করোনা আক্রান্তের ঝুকি মোকাবিলায় তৎপর আছে, আমাদেরও উচিত তথ্য দিয়ে সহযোগিতা করা। আমাদের এলাকায় কোন প্রবাসী আসলে তা প্রসাশনকে জানাবেন।আর প্রবাসীরা সরকারের নির্দেশ মোতাবেক বাড়ীতে অবস্হান করবেন।

সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো ভাবে হাত ধুইয়ে খাবার খাবেন।প্রতিদিন সাবান দিয়ে গোসল করবেন।হাত না ধুইয়ে নাক,চোখ ও মুখে হাত দিবেন না। বাড়ীতে শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখুন।বাড়ীর নারীদের সচেতন থাকার প্রতি নজর দিন,প্রতিবেশীদের সচেতন করুন।কেবল মাত্র সকলের সতর্কতা ও সচেতনতা মাধ্যমে এ মহামারি থেকে মুক্তি লাভ সম্ভব।আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুন(আমীন)।পরে বাদ নামাজ করোনা ভাইরাস হতে সকলের মুক্তি কামনা করে দোয়া করা হয়।