নিজস্ব প্রতিবেদক বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৮জনকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস কে পূজি করে অতিরিক্ত দাম নেওয়ায় পণ্যের দাম অতিরিক্ত নেওয়ায় আজ শুক্রবার (২০মার্চ) সকাল সাড়ে ১০টায় বাস স্ট্যান্ড, খয়রাবাদ বাজার ও বাকেরগঞ্জ বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মোবাইল কোর্টে ৪ জন ব্যবসায়ীকে ৫ দিন করে জেল ও মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গৌরনদী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। সকাল সাড়ে এ পেয়াজের দাম অতিরিক্ত বেশী নেওয়ায় টরকী বাজার,ও গৌরনদী বন্দর এলাকায় করোনা ভাইরাস কে পূজি করে অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মোবাইল কোর্টে ০২ জন ব্যবসায়ীকে মোট ১০হাজার জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রকাশ্যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলায় ০৪ (চার) ব্যবসায়ীকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে৷ উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে।
উজিরপুর উপজেলার ঈদগাহ বাজার, ধামুরা এবং ইচলাদি বাজারে উদ্ভূত পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস। এ সময় ৫ জন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুলাদী উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে৷ উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।