বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

তজুমদ্দিনে হোম কোয়ারেন্টাইনে না থাকায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক বিদেশ ফেরতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আঃ শাহিনের ছেলে মোঃ মফিজ (৪৫) হোম কায়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে প্রকাশ্য ঘোরাফেরা করায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশারাফুল ইসলাম এ জরিমানা প্রদান করেন। মফিজ সম্প্রতি ওমান থেকে দেশে আসে।

এদিকে খাসের হাট বাজারে দোকানের সামনে বিভিন্ন মালামাল রেখে জন চলাচলে বাধা সৃষ্টি করায় মোঃ হেলালের ও সবুজ দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।