কামরুজ্জামান শাহীন,ভোলা ভোলাসদর থানারইলিশা থেকে নুরুলইসলাম(৩৫) নামের এক যুবককে ৪০ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শুক্রবার(২০মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা গুপ্তামুন্সী ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নুরুলইসলাম ভোলাসদর থানারপূর্ব ইলিশাশুপ্তমুন্সী ৮নং ওয়ার্ডেরমৃতআঃমালেকের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশেরওসি মো. শহিদুলইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশেরএসআই মো. মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলাসদর থানার পূর্ব ইলিশা গুপ্তমুন্সী ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামের এক যুবককে ৪০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।