শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত আরো ৪ জন বেড়ে মোট হয়েছে ২৪ জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজন।

এর আগে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৫০, হোম কোয়ারেন্টাইন ১৪ হাজার আছেন।
মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া মন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে শিগগিরই। পর্যায়ক্রমে আরো ৪০০ আইসিইউ স্থাপন করা হবে। প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে।