সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়

গৌরনদী প্রতিনিধি  করোনা ভাইরাসকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক মুনাফারলোভে পিয়াজ,চালসহ নিত্যপন্যের দাম বৃদ্ধি করে বিক্রি করার অভিযোগে শনিবার সকালে জেলার গৌরনদী উপজেলার তিনটি বাজারে অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিন বলেন, বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক এসএস অজিয়র রহমানের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের তত্ত্বাবধানে সকালে গৌরনদী বন্দরে অভিযান চালানো হয়।

এসময় ওই বন্দরের ব্যবসায়ী সমির কুন্ডুকে ২০ হাজার, পরিমল ঘোষকে চার হাজার ও মনির ভূঁইয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন বেলা সাড়ে এগারোটার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজারে অভিযান চালিয়ে দুইজন অসাধু ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং বেলা সাড়ে বারোটার দিকে বাটাজোড় বন্দরে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরও জানান, জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।