বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভোলায় ৮ জুয়াড়ি আটক, ৪০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  ভোলা জেলার বোরহানউদ্দিনে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

শুক্রবার (২০ই মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর ১নং ওয়ার্ড জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।

পরে আটককৃতদের বোরহানউদ্দিন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক পাঁচ হাজার টাকা করে আট জুয়াড়িকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানাকৃতরা হলেন- ১। মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ আমিরুল হোসেন, ২। মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ আঃ হাই, ৩। মোঃ রিয়াজ, পিতা- সিরাজুল ইসলাম, সর্ব সাং- পৌরসভা ০২নং ওয়ার্ড, ৪। মোঃ রাহিদুল ইসলাম, পিতা- রফিকুল ইসলাম, সাং- কুতুবা ০৪নং ওয়ার্ড, ৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা- মোঃ হারুন ফরাজী, সাং- চর চন্দ্র প্রসাদ, ৬। মোঃ নুর নবী, পিতা- আবু তাহের, সাং- পৌরসভা ০১নং ওয়ার্ড, ৭। সুমন রায়, পিতা- শ্রী অচিন্ত রায়, ৮। মোঃ রাজিব হোসেন, পিতা- মোঃ পারভেজ, সর্ব থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।