সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৮ ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলায় করোনা ভাইরাস আতঙ্কে পাইকারী বাজারে কিছু অসাধূ ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশী দামে বিক্রি করার অভিযোগে ১৯ ব্যবসায়ীকে ৩ লক্ষ ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(২১ মার্চ) সকাল ১১ টা থেকে সন্ধা পর্যন্ত শহরের খালপাড় রোড,কাঁচা বাজার, পরানগঞ্জ, ইলিশা, ব্যাংকের হাট ও ভেলুমিয়ার বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রিদওয়ানুল ইসলাম, জিমরান, নাদির হোসেন শামিম, পিয়াস চন্দ দাস, রেজওয়ানা চৌধুরী, নুশরাত ফাতেমা চৌধুরীর ভ্রাম্যমান আদালতের পৃথক ৩ টি দল শহরের কাঁচা বাজার, খালপাড় সড়ক, মুদিপট্টিসহ বিভিন্ন বাজারে অভিযান চালায়।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ, আলু, চাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বেশি বিক্রি করার দায়ে ১৯ ব্যবসায়ীকে ৩ লক্ষ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে ।