শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

কুড়িগ্রামে ভোগ্যপণ্যের বাড়তি মূল্য নেয়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাতে ভোগ্যপণ্যের বাড়তি মূল্য নেয়ার অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ মার্চ দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, নাগেশ্বরী উপজেরার সজিব নামে এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য বিশি নেয়ায় নাগেশ^রী উপজেলার রিমা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের নিষিদ্ধ রং মিশ্রিত খাদ্যপণ্য বিক্রির অভিযোগে মন্টু স্টোরকে ২ হাজার টাকা জারিমানা, ভাই ভাই মুদি দোকানদারকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং ওজন কম দেওয়ায় মাছ ব্যবসায়ী মইনুল ইসলামকে ১ হাজার টাকা ও রফিকুল ইসলামকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ফিজারুল ইসলাম চাল ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে অতিরিক্ত মূল্য নেয়ায় ১০ হাজার টাকা ও মুদি দোকানদার নিমাই চন্দ্রকে ৫শ’ টাকা জরিমানা করেন।

দেশে করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীরা যাতে ভোক্তাদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে এজন্য জেলা জুড়ে অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।