নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) জুলফিকার আলী হায়দার বলেছেন,পুলিশের পেশাগত দায়িত্ব পালনে নিজের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ দুরত্ব বজায় রেখে জনগনের সেবা নিশ্চিত করার পাশাপাশি নিজ গৃহ,স্ব স্ব বিভাগ ও জনগনের মাঝে সচেতনতা মূলক প্রচারনায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

শনিবার(২১মার্চ) বিএমপির সদর দপ্তর এর সম্নেলন কক্ষে বিএমপির পুলিশ অফিসারদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,করোনা ভাইরাস সম্পর্কে নিজেরা সচেতন হওয়ার সাথে সাথে অন্যকে সচেতন করে তুলতে পারলে এ ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা যে যার অবস্থানে থেকে কাজ করলে সমাজের যে কোন সমস্যাকে প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো।