সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক প্রবাসী নারী মারা গেছেন।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, ওই নারী ৪ থেকে ৫ দিন আগে লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়লে গত ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে সেখানে তিনি মারা যান। তার দেহে করোনাভাইরাস আছে কিনা তা শনাক্তে, আজ পরীক্ষা করার কথা ছিল বলেও জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল আরো বলেন, ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।