সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ওমান ফেরত প্রবাসীর বিয়ে, হোম কোয়ারেন্টাইনে নবদম্পতি

ডেক্সরিপোর্ট  চাঁদপুরে ওমান ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে বিয়ে করায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নবদম্পতিকে পৃথক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

প্রবাসীর বিয়ের খবর শুনে শুক্রবার (২০ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নে তার বাড়িতে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা এবং স্বামী-স্ত্রী দু’জনকে আলাদা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, ৯ দিন আগে ওমান থেকে ওই প্রবাসী দেশে আসেন। হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকার নির্দেশনা না মেনে তিনি শুক্রবার গোপনে বিয়ে করেন। খবর পাওয়ার পর ওই এলাকায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসীকে অর্থদণ্ড করেছি। সেইসঙ্গে নবদম্পতিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি।