শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চট্টগ্রামে আকাশ থেকে পড়লো ৪০ কেজি ওজনের লোহার খণ্ড!

ডেক্সরিপোর্ট  আকাশ থেকে ৪০ কেজি ওজনের একটি লোহার খণ্ড মাটিতে পড়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্রবাড়ির পাশে লোহার খণ্ডটি এসে পড়ে। খবর পেয়ে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সন্ধ্যায় এটি উদ্ধার করেন। বর্তমানে লোহার খণ্ডটি সীতাকুণ্ড থানায় রয়েছে।

মিত্রবাড়ির সীমানার আনুমানিক ৩-৪ হাত দূরে লোহার খণ্ডটি পড়ে দেড় ফুট ব্যাসার্ধের প্রায় ৯ ফুট মাটির গভীরে চলে যায়। স্থানীয়রা দাবি করছেন, এটি আকাশ থেকে পড়েছে।

এলাকাবাসীরা জানান, দুপুরে বিকট শব্দ শুনতে পাই। বোমা বিস্ফোরণ হলে যেমন শব্দ হয়, ঠিক ওই রকম। খোঁজ নিয়ে দেখি আকাশ থেকে কী একটা পড়ে মাটিতে ঢুকে গেছে। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে লোহার খণ্ডটি উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় আকাশ থেকে বোমা ফেলা হয়েছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাটির নিচ থেকে একটি বস্তু উদ্ধারের পর দেখা গেছে, এটি লোহার খণ্ড। জাহাজের নোঙর আকৃতির লোহার খণ্ডটির ওজন প্রায় ৪০ কেজি।’

তিনি আরও বলেন, ‘লোহার খণ্ডটি মাটিতে পড়ে প্রায় ৯ ফুট গর্ত হয়েছে। এ কারণে বিকট শব্দ হয়েছে। উপর থেকে এটি কীভাবে পড়লো আমরা তদন্ত করে দেখছি। তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’