সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে প্রধান শিক্ষককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ রবিবার (২২ই) মার্চ এ অভিযান পরিচালনা করা হয়।

এ আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে সকাল ১১ টার দিকে বরিশাল নগরীর বাকলার মোড় মোহনা ক্লাব সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় কিছু শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।

সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বেপারী-কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে প্রশাসন প্রস্তুত।