সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মুজিব শতবর্ষে বরিশালে একশ’ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

শামীম আহমেদ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা জাতির সূর্য্যসন্তান একশ’ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে গিয়ে সম্মাননা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান নিজ কার্যালয়ের সভা কক্ষে এ কার্যক্রমের উদ্বোধণ করেন।

রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম জানান,বেশ কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্রাক্কালে দশজন করে মোট ২০ জন বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শনসহ তাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় এবার মুজিব শতবর্ষ উপলক্ষে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে একশ’ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। যাদের সম্মাননা জানানো হবে তাদের মধ্যে ৬৫ জন বরিশাল নগরীর এবং ৩৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা।