সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তজুমদ্দিনে ৪ ব্যবসায়ী ও প্রবাসীর জরিমানা

তজুমদ্দিন প্রতিনিধি  মরণ ব্যাধি ‘করোনা ভাইরাসের’ আতঙ্ককের সুযোগে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনী দ্রব্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ভোলার তজুমদ্দিনে ৪ ব্যবসায়ীকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে জরিমানা করা হয় এবং হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে চলাফেরা করার সময় এক প্রবাসীকে জরিমানা করা হয়।

সুত্রে জানা যায়, জেলা প্রশাসেনের নির্দেশে গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর খাসেরহাটে বাজার মনিটরিংয়ে নামেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম।

এ সময় বেশি দামে পিয়াজ বিক্রির দায়ে শম্ভুপুর খাসেরহাট বাজারের ব্যবসায়ী মোঃ ইউনুসকে ১০ হাজার টাকা, আরিফকে ৫ হাজার টাকা, নুরে আলমকে ২ হাজার টাকা ও শাহাবুদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাঘুরি করার সময় ওমান থেকে আসা দক্ষিণ চাঁচড়া গ্রামের নজির আহম্মদের ছেলে প্রবাসি মোঃ সিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এনিয়ে ২জন প্রবাসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রবাসী সিরাজকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোঃ হেলাল উদ্দিন।