সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদক  নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ পাঁচ বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ হাবিব নামের একজনকে গ্রেফতার করা হয়।

পরে ব্যাপ্টিশ মিশন রোড থেকে ৩৯৬ পিস ইয়াবাসহ সিফাতুল্লাহ রুমিসহ তিনজন এবং রূপাতলী মুক্তিযোদ্ধা সড়ক থেকে শিউলি নামের এক নারী বিক্রেতাকে ১৫’শ ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।