শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

কুয়ালালামপুরকে রেড জোন ঘোষণা

অনলাইন ডেস্ক  কোভিড ১৯ করোনাভাইরাস মোকাবিলায় এই প্রথম মালয়েশিয়ার বৃহত্তম শহর কুয়ালালামপুরের চারটি স্থানকে রেড জোন ঘোষণা করেছে দেশটির ফেডারেল সরকার।

স্থানীয় সময় রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন ফেডারেল সরকার তান শ্রি আনুয়ার মুসা।

২৩ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লেম্বাহ পানতাই সংসদীয় অঞ্চল, তিতিওয়াংসা, কেপং ও চেরাস এ চারটি স্থানে রেড জোন বহাল থাকবে।

সিভিল প্রোটেকশনের দেয়া তথ্য অনুসারে, ২৩ মার্চ এ ভাইরাস প্রতিরোধ করার চেষ্টায় এই চারটি রেড জোনের মধ্যে এনে নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু জরুরি ভ্রমণ, কর্ম ও স্বাস্থ্যগত সমস্যা ছাড়া কেউ বের হতে পারবেন না।

রোববার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৩০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৯ জন। রেড জোনের বাসিন্দারা ইচ্ছে করলে বাসা থেকে বের হতে পারবেন না। বহিরাগত কেউ প্রবেশও করতে পারবে না।

এছাড়াও ২২ মার্চ থেকে পুরো কুয়ালালামপুর জুড়ে তিনটি শিফটে সেনাবাহিনী, পুলিশ, ডিবিকেএলসহ মোট ৫ হাজার জনকে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর অতিরিক্ত জনবলের সাহায্যে কুয়ালালামপুর নগরীর চারপাশের রোড ব্লকের সংখ্যা ৪০টি থেকে বাড়িয়ে ৫৮টি করা হয়েছে। যা আগামি ৩১ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টা বহাল থাকবে।

ফেডারেল সরকারের গেজেট অনুযায়ী, লক ডাউন ঘোষণার পর যারা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এর নির্দেশনা অমান্য করবে তাদের ১ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা অন্যথায় ৬ মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।