শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কোয়ারেন্টাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

অনলাইন ডেস্ক  কোয়ারেন্টাইনে গেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। রোববার (২২ মার্চ) দেশটির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি কোয়ারেন্টাইনে গেছেন।

এর আগে, রোববার (২২ মার্চ) করোনার বিস্তার রুখতে পাবলিক প্লেসে দুইজনের বেশি লোক এক জায়গায় হওয়া নিষিদ্ধ করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ব্রিফিংয়ে জানিয়েছেন, শুধুমাত্র একই পরিবারের যেসব লোক একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না। রেস্টুরেন্টগুলোও বন্ধ থাকবে, তবে হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা যাবে।

এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।