সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিশোরগঞ্জে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ। রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর বয়স আনুমানিক ৩০ বছর। ফেব্রুয়ারির ২৬ তারিখে তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়।

ওই যুবকের মৃত্যুর পর চিকিৎসা নেয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।