সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বিচারাধীন মামলার বিষয়ে বিজ্ঞপ্তির ব্যাখ্যা আসছে: আইনমন্ত্রী

ডেক্সরিপোর্ট:বিচারাধীন মামলা নিয়ে সংবাদ প্রকাশ না করতে সুপ্রিমকোর্ট প্রশাসন যে বিজ্ঞপ্তি দিয়েছে,সেই বিষয়ে দ্রুত ব্যাখ্যা আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। আলাপ চলছে, বিজ্ঞপ্তি নিয়ে যদিও কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।

প্রসঙ্গত, ‘গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ইদানিং কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’