বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করেনি : পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট:পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করেনি বাংলাদেশ।পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে বাংলাদেশ’ বলে বিভিন্ন পত্রিকায় যে খবর ছাপা হয়েছে, তা ভুল আখ্যায়িত করে প্রতিবাদ পাঠানো হবে ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেকেউ ভিসা না পেতে পারেন। ভিসা দেয়ার সময় অনেক কিছুই দেখা হয়। যেমন, কেউ সন্ত্রাস কিংবা উগ্রবাদে জড়িত কিনা।

আবার ভিসা পেতে নানা কারণে দেরিও হয়। যুক্তরাষ্ট্রের ভিসা পেতেও দীর্ঘ সময় লাগে। তবে ভিসা দেয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাদের ভিসা দেয়া হচ্ছে না- এমন তথ্য নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, এটি ঠিক, আমাদের কিছু অফিসারককে ভিসা দেয়া হচ্ছে না। বিশেষত, কনস্যুলার সেকশন। যারা ভিসা দেয়, তাদেরকেই ভিসা দেয়া হচ্ছে না। তাহলে কে কাজ করবে?

তবে কেন দিচ্ছে না জানতে চাইলে জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওদেরকে জিজ্ঞেস করুন। আশা করি, যে কেসগুলো স্থগিত আছে, সেগুলো দ্রুত মিটে যাবে।

এক্ষেত্রে কোনো উদ্যোগ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করছি।

পাকিস্তানের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে নেই কেন জানতে চাইলে তিনি বলেন, তারা প্রার্থী হিসেবে একজনকে পাঠিয়েছিলেন। সেটি কোনও কারণে গ্রহণ করা হয়নি।

‘তখন তারা একজন নতুন কাউকে দেবে, এটাই সাধারণ নিয়ম। কিন্তু তারপর তারা কোনও লোক পাঠায়নি। তারা লোক পাঠালে আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো।