শুক্রবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

করোনায় ইতালি ও স্পেনে ১৩শ ৮০জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসে পাল্লা দিয়ে লাশের মিছিল বাড়ছেই ইতালি ও স্পেনে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশ দুটি।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৫৬ জনের। আর স্পেনে মারা গেছে ৬২৪ জন। অর্থ্যাৎ গত ২৪ ঘন্টায় এ দেশ দুটোতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ ৮০জন। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭শ ৭৯ জনের এবং স্পেনে ৬ হাজার ৬শ ৬ জনের।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ২০২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।