শুক্রবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক  ইরাক থেকে কয়েক’শ সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ মার্কিন সেনা কমান্ডারের বরাত দিয়ে শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে ইরানি সেনা কমান্ডারকে হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে দেশটির ওপর চাপ বাড়ে। সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার অংশ হিসেবে ইতিমধ্যে ইরাকের কিরকুক প্রদেশের সামরিক ঘাঁটি কে-১ ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মার্কিন সামরিক কমান্ডার ও যৌথ বাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস ক্যাজিন্স বলেন, কিছু সেনাদের অন্য সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হবে। আর কিছু সংখ্যক দেশে ফিরে যাবে। তবে কী পরিমাণ দেশে ফিরে যাবে তা তিনি নিশ্চিত করেননি।