বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিন নারীসহ নিহত ৪

ডেক্সরিপোর্ট  সারা দেশে রেল যোগাযোগ বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুরে উপজেলার অন্যদানগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা থানার ওসি মো.রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশাযোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোকে ধাক্কায় দেয়।

এতে ঘটনাস্থলেই অটোচালক ও এক নারী নিহত হয়। আহত বাকি দুই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়।