বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা ছাড়ছেন ৩৫৬ মার্কিন নাগরিক

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা ছাড়ছেন ৩৫৬ জন মার্কিন নাগরিক।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কাতার এয়ারোয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ঢাকা ছেড়ে যাওয়ার এসব মার্কিন নাগরিকদের মধ্যে বেশ কয়েক জন কূটনীতিক, তাদের পরিবারের সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে সার্বিক প্রস্তুতি দেখতে এরইমধ্যে বিমানবন্দরে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মার্কিন নাগরিক স্বেচ্ছায় ঢাকা ছাড়তে রাজি হয়েছেন তাদের জন্যই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দূতাবাস।

অন্য দেশ থেকে মার্কিন নাগরিকদের যেভাবে নিজ থেকে সরিয়ে নেয়া হয়েছে বাংলাদেশের থেকে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।