বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১০
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

ইতালিতে করোনায় মৃত্যু বেড়ে ১১৫৯১, আক্রান্ত ১০১৭৩৯

অনলাইন ডেস্ক  প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৫৯১। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৪ হাজার ৬২০ জন।

সোমবার (৩০ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাস সামলাতে বেশ বেকায়দায় পড়েছে ইউরোপের দেশটি। প্রথমদিকে রোগটি নিয়ে বেশ অবহেলা করেছিল ইতালি। যা কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য।

ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২২৬ জনের। মোট আক্রান্ত প্রায় ৭ লাখ ৫৩ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১ লাথ ৫৯ হাজার।