বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৬
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

নিউইয়র্কে করোনায় এক হাজারের বেশি নিহত

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা বিবেচনায় সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মোট নিহতের সংখ্যা ২৪৪৩। শুধু নিউইয়র্কে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় সিএনএন। দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে বর্তমানে ১ লাখ ৪০ হাজার ৫৭০জন।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লেসিও সংবাদ সম্মেলনে জানান, আগামী মে মাসের মধ্যে হাসপাতাল বেডের সংখ্যা বর্তমান সময়ের তিনগুণ করতে হবে। এ সময় নিউইয়র্কের উপকূলে পাঠানো জাহাজ হাসপাতালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অবশেষে আমাদের দেশ নিউইয়র্কবাসীদের আবেদন শুনতে পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক অবস্থা করোনা ভাইরাসের ভয়াবহতাকে পাত্তা না দিলেও সম্প্রতি তিনি জানিয়েছেন, এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা ১ লাখের কম হলে সেটাই হবে এক বড় সফলতা।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যদিও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের ( ১২ এপ্রিল) আগেই যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭২২৪৩৫, মারা গেছেন ৩৩৯৯৭জন। সিএনএন।