রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে মাদ্রাসা ছাত্র নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে গিয়ে রবিন মিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে।নিহত রবিন উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় নুরে মদিনা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে আল আমিন নিজেদের হ্যান্ডট্রলি দিয়ে তিন সহোদরকে সাথে নিয়ে নিজেদেরই বসতবাড়ির মাটি ভরাটের কাজে নামেন সোমবার সকালে।

বেলা ১০টার দিকে মাটিবোঝাই হ্যান্ডট্রলি চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের সড়কে আসার পরপরই হ্যান্ডট্রলি উল্টে গেলে ট্রলিতে থাকা সহোদর ছোট ভাই মাদ্রাসাছাত্র রবিন ট্রলি নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান ট্রলিতে থাকা মাদ্রাসাছাত্র রবিন অনিচ্ছাকৃত দূর্ঘনার শিকার হয়ে নিহত হয়েছেন ,পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন নিহতের পিতা মাতা।