শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নবীগঞ্জের আউশকান্দি থেকে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  করোনা ভাইরাসের প্রভাবে রাস্তা-ঘাট এখন জনশূন্য আর এই সুযোগের ব্যবহার করতে চেয়েছিল এক যুবক। কিন্তুূ প্রশাসনের চোখ ফাঁকি দিতে পারেনি অবশেষে পুলিশের কাঁচায় বন্দি। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশ থেকে ভারতীয় ফেনসিডিলসহ-এক সিএনজি চালক-কে আটক করেছে পুলিশ।

জানাযায়, গত রবিবার (২৯ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে মহাসড়কে ত্রি-হুইলার যান চলাচলরোধে অভিযান পরিচালনাকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত. ডাঃ রবিন্দ্র চন্দ্র আচার্য্যের পুত্র অসিত চন্দ্র আচার্য্যকে (৩৫) অবৈধ ভারতীয় ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার্জেন্ট শিবুনাথ সরকার, এএসআই ইউনুস আলী, এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে সিএনজি (হবিগঞ্জ: থ ১১-১৬৯০) আটক করলে সিএনজির ভেতর ২৮ বোতল ফেনসিডিলসহ ধৃত ব্যক্তিকে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।